সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

বীর মুক্তিযোদ্ধাদের স্থগিত করা বকেয়া সম্মানী ভাতা দিতে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

বীর মুক্তিযোদ্ধাদের স্থগিত করা বকেয়া সম্মানী ভাতা দিতে রুল
ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধাদের স্থগিত করা বকেয়া সম্মানী ভাতা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ অক্টোবর) এক আবেদনের শুনানি করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 

একই সংক্রান্ত আবেদন ২ (দুই) মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা প্রদান করেছেন আদালত। 


বিজ্ঞাপন


এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। মুক্তিযুদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৫ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ব্যারিস্টার সুমনের বক্তব্যকে ভিত্তিহীন বললেন দুদকের আইনজীবী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ বীর মুক্তিযোদ্ধা ও ৪ জন বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ মুক্তিযোদ্ধাদের বকেয়া সম্মানী ভাতা প্রদান না করা বিবাদীদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন। 

আদালত থেকে বেরিয়ে আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ বীর মুক্তিযোদ্ধা ও ৪ মুক্তিযোদ্ধার ওয়ারিশের বকেয়া সম্মানী ভাতা স্থগিত করা হয়। পরবর্তীতে আবারও ভাতা চালু করলেও, কিন্তু বকেয়া প্রদান করা হয়নি। উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটি, নবাবগঞ্জ, দিনাজপুর সম্মানী ভাতা পরিশোধে সুপারিশ করলে দীর্ঘদিন ধরে বকেয়া দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া সম্মানী ভাতা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে আবেদন করলেও তা নিষ্পত্তি করা হয়নি।  

রিট পিটিশনকারীরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ উদ্দিন, সাদেক আলী ও মুক্তিযোদ্ধাদের ওয়ারিশসহ ৭ জন।

এআইএম/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর