বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

শেয়ার করুন:

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ডিরেক্ট সেলস অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে এমবিএ বা বিবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার

বিভাগ: লা-রিবা ইসলামিক ক্রেডিট কার্ড

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষানগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, তবে এমবিএ বা বিবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

কম্পিউটার দক্ষতা (এমএস অফিস, চ্যাট/ই-মেইল প্ল্যাটফর্ম) এবং ব্যাংকিং সিস্টেম দ্রুত শিখে নেয়ার সক্ষমতা। 

নথিপত্র ব্যবস্থাপনার দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

আরও পড়ুন: স্নাতক পাসে এইচআর নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন 

আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর