মধুমতি ব্যাংক পিএলসি হিউম্যান রিসোর্সেস অফিসার (এইচআর) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে ম্যানেজমেন্ট বা এইচআরএম-এ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: হিউম্যান রিসোর্সেস অফিসার (এইচআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে ম্যানেজমেন্ট বা এইচআরএম (HRM)-এ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অন্যান্য যোগ্যতা
বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
এমএস প্যাকেজ (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)-এ ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
আরও পড়ুন: চাকরি দেবে ব্র্যাক ব্যাংক, স্নাতক পাসেই আবেদন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১২ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




