আড়ং অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, বিজ্ঞান বা টেক্সটাইল বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, বিজ্ঞান বা টেক্সটাইল বিষয়ে হলে অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
আমদানি ক্রয়ে (এলসি, ইনকোটার্মস এবং কাস্টমস ক্লিয়ারেন্স ডকুমেন্টেশন) দক্ষতা থাকলে অগ্রাধিকার।
সোর্সিং, টেন্ডারিং এবং কন্ট্রাক্টিং সহ স্থানীয় ও আন্তর্জাতিক ক্রয় পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেরসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: মাইক্রোফাইন্যান্স দাবি প্রকল্পে নিয়োগ দেবে ব্র্যাক, ফ্রেশারদের সুযোগ
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




