বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

এসএসসি পাস নারীদের চাকরি দেবে ওয়ালটন, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

এসএসসি পাস নারীদের চাকরি দেবে ওয়ালটন, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা
ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডে-কেয়ার সেন্টার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে এসএসসি পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও ভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ডে-কেয়ার সেন্টার কর্মী (মহিলা)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি

অন্যান্য যোগ্যতা: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ওয়ালটনে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরি

কর্মক্ষেত্র: ডে-কেয়ার

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর