ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার (স্পিকার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিবিএ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ১৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার (স্পিকার)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্পিকার পণ্য, অডিও সিস্টেম এবং সাউন্ড প্রযুক্তি, ব্লুটুথ স্পিকার, মাল্টিমিডিয়া স্পিকার, সাউন্ডবার, পোর্টেবল স্পিকার এবং হোম থিয়েটার সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৮-৪০ বছর
আরও পড়ুন: চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন
চাকরির ধরন: বেসামরিক, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




