বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ
বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি 2026

বেকার যুবক-যুবতীদের  দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিজিটিটিসি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে মোট ৫টি ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস। আগ্রহীরা ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইন থেকে ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে নির্ধারিত ঠিকানায় আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিজিটিটিসি)

আসন সংখ্যা: নির্ধারিত নয়

১. প্রশিক্ষণের নাম: গ্রাফিক অ্যান্ড ইউ আই ডিজাইন

২. প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন

৩. প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স ওয়েল্ডিং

৪. প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স অটোমেকানিক্স

৫. প্রশিক্ষণের নাম: এইচ.ভি.এ.সি (সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট) 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাস (কোর্সভেদে )

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১৮-৪৫ বছর

কোর্সের মেয়াদ: ৪ মাস (জানুয়ারি-এপ্রিল ২০২৭)

ভর্তি পরীক্ষা: ১৪ ডিসেম্বর  ২০২৬

ক্লাস শুরু: ৩ জানুয়ারি ২০২৭

আরও পড়ুন: ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, লাগবে স্নাতক

কোর্স ফি: বিনামূল্যে

অন্যান্য সুবিধা

প্রশিক্ষণ চলাকালীন দৈনিক হাজিরার ভিত্তিতে যাতায়াত ও টিফিন ভাতা

কোর্স শেষে দেশ-বিদেশে চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে।

আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর