শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে ৭৫৩টি পদে নিয়োগের আবেদন করার সময় বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওই বিজ্ঞপ্তির বিপরীতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য-সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদন করতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর