মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: পিআর অ্যান্ড স্ট্রাটেজিক কনটেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: পাবলিক রিলেশনস ও মার্কেটিংয়ে এমবিএ/ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ।
অন্যান্য যোগ্যতা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডিজিটাল কন্টেন্টের প্রবণতা এবং দর্শকদের সম্পৃক্ত করার কৌশলগুলো সম্পর্কে ভালো বোঝাপড়া।
এমএস অফিস এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবস্থাপনা ও যোগাযোগের প্রাসঙ্গিক টুলগুলো ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: কারখানায় চাকরি দেবে অ্যাপেক্স , থাকছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা (গুলশান)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৭ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




