বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কারখানায় চাকরি দেবে অ্যাপেক্স , থাকছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

কারখানায় চাকরি দেবে অ্যাপেক্স , থাকছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
অ্যাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি 2026

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ডিজাইনার-ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ডিজাইনার-ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)

পদসংখ্যা: ২  

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: চামড়াজাত পণ্য/জুতা/ট্যানারি শিল্পে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৪-৫ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৮-৩৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আরও পড়ুন: টেকনিশিয়ান নিয়োগ দেবে ওয়ালটন, এসএসসি পাসেই আবেদন

অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্য ক্রয়ের ক্ষেত্রে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর