ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) তাদের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: ল্যাবএইড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রিন্টিং প্রক্রিয়া, সরঞ্জাম, রঙের বিন্যাস (কালার প্যালেট) এবং প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮-১০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও মোবাই বিল সুবিধা
বেতন: ৫০,০০০-৫৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা (আশুলিয়া, সাভার)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




