সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও মোবাই বিল সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও মোবাই বিল সুবিধা
নগদ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

নগদ লিমিটেড ডাটাবেজ ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী লিড ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে।  প্রার্থীকে অবশ্যই সিএসই/আইটি/ইইই বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। ৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সহকারী লিড ইঞ্জিনিয়ার

বিভাগ: ডাটাবেজ ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: সিএসই/আইটি/ইইই বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিএসসি/এমএসসি

অন্যান্য যোগ্যতা: এন্টারপ্রাইজ প্রোডাকশন এনভায়রনমেন্টে এবং আনুষ্ঠানিক ইনসিডেন্ট/চেঞ্জ ম্যানেজমেন্টের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে বিকাশ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: অনলাইন
 
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর