শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

এসএসসি পাসেই চাকরি দেবে আড়ং, পাবেন বিমা ও প্রভিডেন্ট ফান্ড

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

এসএসসি পাসেই চাকরি দেবে আড়ং, পাবেন বিমা ও প্রভিডেন্ট ফান্ড
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আড়ং তাদের হেড অফিসের ক্যান্টিনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যান্টিন সহকারী পদে এই নিয়োগ হবে। এই পদে এসএসসি পাসেই আবেদন করা যাবে। ইতোমধ্যেই আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: ক্যান্টিন সহকারী

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস  

অন্যান্য যোগ্যতা: আড়ং হেড অফিসের ক্যান্টিন, রান্নাঘর, ডাইনিং এরিয়া এবং সংশ্লিষ্ট স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: মাঠ কার্যালয়ে চাকরি দেবে ব্র্যাক এনজিও, বেতন ৩৪,০০০

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৩ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর