শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাঠ কার্যালয়ে চাকরি দেবে ব্র্যাক এনজিও, বেতন ৩৪,০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

মাঠ কার্যালয়ে চাকরি দেবে ব্র্যাক এনজিও, বেতন ৩৪,০০০
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ব্র্যাক এনজিও ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর/সমমান ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৩৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমান

কৃষি/ প্রাণিবিদ্যা/ উদ্ভিদবিদ্যা/ পরিবেশ বিজ্ঞান/ মৃত্তিকা বিজ্ঞান/ মাৎস্যবিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২ দশমিক ৫০ থাকতে হবে।

অভিজ্ঞতা: উল্লেখ নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা, চাকরি নিয়মিত হলে ৩৪,৫৪৬ টাকা

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: যেকোনো স্থান (ব্র্যাক মাঠ কার্যালয়)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর