রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

রকমারি ডটকমে চাকরি, পাবেন লাঞ্চ ও স্ন্যাক্সসহ ইনক্রিমেন্ট সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

রকমারি ডটকমে চাকরি, পাবেন লাঞ্চ ও স্ন্যাক্সসহ ইনক্রিমেন্ট সুবিধা
রকমারি ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি 2026

রকমারি ডটকম তাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি লাঞ্চ, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, বিনামূল্যে স্ন্যাকস ও  আনলিমিটেড চাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: রকমারি.কম

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ 

অন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২-৪ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৬-৩২ বছর

কর্মস্থল: মতিঝিল, ঢাকা

আরও পড়ুন: ২৫ ফ্রেশারকে চাকরি দেবে আরএফএল

বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: লাঞ্চ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির দিন, রকমারি ডট কম-এর পণ্য ক্রয়ে কর্মীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও অনির্ধারিত চা, বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ফিজিওথেরাপি সেবাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর