আরএফএল গ্রুপ এমটিও-এক্সপোর্ট পদে ২৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীকে অবশ্যই মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এসসিএম/এমআইএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: এমটিও-এক্সপোর্ট
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এসসিএম/এমআইএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৪-৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: নগদে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড ও বিমা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, কমিশন, দুপুরের ও রাতের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা।
কর্মস্থল: নাটোর
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




