বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুইডেনে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

সুইডেনে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ
সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল 2027

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে সুইডেন সরকার। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই প্রোগ্রামে বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১৫ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে এবং ২৪ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে স্কলারশিপে আবেদন করতে হবে।

স্কলাশিপের নাম ও বিবরণ

স্কলাশিপের নাম: সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ

আসনসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের নাগরিক হতে হবে।

স্নাতক ডিগ্রি থাকতে হবে ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (প্রায় দেড় বছর ফুল টাইম কাজের অভিজ্ঞতা)।

সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির। 

স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে।

আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদনের প্রয়োজন নেই।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

স্কলারশিপের ধরন: ফুল ফান্ডেড

সুযোগ-সুবিধা: মাসে জীবনযাত্রার খরচ ১২ হাজার সুইডিস ক্রোনা, ভ্রমণ খরচ ১৫ হাজার সুইডিশ ক্রোনা, স্বাস্থ্যবিমা ও এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান।

আরও পড়ুন: ডয়চে ভেলেতে সাংবাদিকদের জন্য ট্রেইনিশিপ প্রোগ্রাম, পাবেন ভাতাও

প্রয়োজনীয় কাগজপত্র: সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে সিভি, রেফারেন্স লেটারস, কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র, বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, মোটিভেশন লেটার।

আবেদন যেভাবে: অনলাইন

নির্দেশনা

সুইডিশ ইনস্টিটিউট (এসআই) প্রায় ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। 

ফুল ফান্ডেড এই স্কলারশিপের স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ এক বা দুই বছর হতে পারে। 

এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।

আবেদনের সময়ীমা: ২৪ ফেব্রুয়ারি ২০২৭

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর