বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডয়চে ভেলেতে সাংবাদিকদের জন্য ট্রেইনিশিপ প্রোগ্রাম, পাবেন ভাতাও

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

ডয়চে ভেলেতে সাংবাদিকদের জন্য ট্রেইনিশিপ প্রোগ্রাম, পাবেন ভাতাও
ডয়চে ভেলে ট্রেইনিশিপ ২০২৮

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে (ডিডব্লিউ) ট্রেইনিশিপ প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৮-২০২৯ সেশনে ভর্তি চলছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে মোট ১২ সাংবাদিক সুযোগ পাবেন। প্রোগ্রামে অংশগ্রহণকারীদের ভাতাও প্রদান করা হবে। প্রোগ্রামটি জার্মানি এবং এর বাইরেও অন্যতম মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। আগ্রহীদের ১৭ নভেম্বর দুপুর ১২টার (সিইটি) মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

প্রোগ্রামের নাম ও বিবরণ

প্রোগ্রামের নাম: ডিডব্লিউ ট্রেইনিশিপ ২০২৮-২০২৯

আসনসংখ্যা: ১২

যা যা শিখবেন

এই প্রোগ্রামের আওতায় সাংবাদিকরা টিভি উপস্থাপনা, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, ডেটা জার্নালিজম এবং এআই-টুলস ব্যবহার শিখবেন। 

জার্মানির বন ও বার্লিনে অবস্থিত ডিডব্লিউয়ের সম্পাদকীয় কার্যালয় এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা আঞ্চলিক ব্যুরোতে সেমিনার ও কর্মশালার মাধ্যমে বিষয়গুলো এই বিষয়গুলো শেখানো হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

প্রোগ্রামের ধরন: বেসরকারি, ইন্টার্নশিপ

ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আরও পড়ুন: বিনামূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা

প্রোগ্রামের মেয়াদ: ১৮ মাস (জানুয়ারি ২০২৮- জুন ২০২৯)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২টা (সিইএসটি)

আবেদনের সময়সীমা: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা (সিইএসটি)

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর