রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিনামূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

বিনামূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতা
ইউএনডিপি ইন্টার্নশিপ ২০২৭

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে বেতনসহ ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই প্রোগ্রামে জেনারেল ইন্টার্ন এবং কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ ইন্টার্ন পদে স্প্রিং সেশনের জন্য আবেদন নেওয়া হচ্ছে। আগ্রহীরা ১৫ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।

ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে আগ্রহ ও শেখার মানসিকতা থাকতে হবে।

ইন্টার্নশিপ শেষে পড়াশোনায় ফিরে যেতে হবে।

আবেদন ফি: বিনামূল্যে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ, মাসে ভাতা ১০,০০০

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা

ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। 

আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

পেশাদারদের সঙ্গে কাজ করে নেটওয়ার্ক গড়ার সুযোগ।

প্রয়োজনীয় কাগজপত্র: সিভি, কভার লেটার, পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত ইউএনডিপি আবেদন ফর্ম, একটি রেফারেন্স লেটার, প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে এবং বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর