ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সার্ভিস এক্সপার্ট (এসি) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এসএসসি, এইচএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। একইসেঙ্গে এসি ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে অন্তত ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস এক্সপার্ট
বিভাগ: এসি
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা: এসি ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২০-৩০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: নগদে চাকরি, সপ্তাহে দুই দিন ছুটিসহ পাবেন যেসব সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৩ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




