নগদ লিমিটেড ডিজাইন অ্যান্ড সলিউশনস বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: ডিজাইন অ্যান্ড সলিউশনস
পদসংখ্যা: ১
শিক্ষাগিত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI), মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইউজার-সেন্ট্রিক (ব্যবহারকারী-কেন্দ্রিক) ডিজাইন নীতি, ইন্টারঅ্যাকশন ডিজাইন এবং ইনফরমেশন আর্কিটেকচার সম্পর্কে জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ৭-৯ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: বিজিএমইএ প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ দেবে
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৪ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




