বিবিসি মিডিয়া অ্যাকশন রিচার্স অ্যাসিস্ট্যান্ট-কোয়ান্টিটেটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফ্রিল্যান্স ভিত্তিতে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই পরিসংখ্যান, বায়োস্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ প্রার্থীরা ১৮ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিবিসি মিডিয়া অ্যাকশন
পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (কোয়ান্টিটেটিভ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
কোয়ান্টিটেটিভ গবেষণা ডিজাইন, রেফারেন্স শর্তাবলী এবং প্রশ্নাবলী তৈরিতে গবেষণা দলকে সহায়তা করা।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কমিউনিটি এবং স্টেকহোল্ডার পর্যায়ে জরিপ এবং প্রাক ও পরবর্তী মূল্যায়ন পরিচালনা করা।
মাঠপর্যায়ের কাজ এবং তথ্য সংগ্রহের মান পর্যবেক্ষণ ও নিশ্চিত করা।
কোয়ান্টিটেটিভ তথ্যের নির্ভুলতা ও সততা নিশ্চিত করে ডেটাসেট ক্লিন ও ব্যবস্থাপনা করা।
পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরিতে অবদান রাখা।
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, বায়োস্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা
বাংলাদেশের গ্রামীণ ও শহরের জনগোষ্ঠীর সাথে জরিপ এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা।
স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, বিশেষ করে এসপিএসএস-এ শক্তিশালী দক্ষতা।
বড় ও জটিল ডেটাসেট ব্যবস্থাপনা ও বিশ্লেষণের অভিজ্ঞতা।
ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ব্যবহারের দক্ষতাসহ শক্তিশালী আইটি জ্ঞান।
আরও পড়ুন: দেশ টিভিতে জেলা, উপজেলা, বন্দর ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
চমৎকার সময় ব্যবস্থাপনা দক্ষতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ জমা দেওয়ার প্রমাণিত সক্ষমতা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফ্রিল্যান্স
যোগদানের তারিখ: নভেম্বর ২০২৬
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৬
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




