দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বন্দর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশ টিভি। প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। একইসঙ্গে সাংবাদিকতায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইলেন আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দেশ টিভি
পদের নাম: জেলা/উপজেলা/বন্দর/বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও পাঠানো।
জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা।
প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রচার বৃদ্ধি করা।
বিশেষ সাক্ষাৎকার ও প্রতিবেদন তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা
প্রার্থীর উচ্চারণ শুদ্ধ হতে হবে।
স্মার্টফোন ব্যবহার এবং বাংলায় টাইপিংয়ে দক্ষতা।
মোটরসাইকেল ও নিজস্ব ক্যামেরা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: ৪ পদে সাংবাদিক নিয়োগ দেবে আরটিভি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: আবেদন ফর্মে উল্লেখিত নির্দিষ্ট স্থান সমূহে
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৬
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




