বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লি. (আরটিভি) বিভিন্ন বিভাগে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক), নিউজরুম এডিটর (টিকার), প্রযোজনা নির্বাহী (প্রোডাকশন এক্সিকিউটিভ) এবং নিউজ কো-অর্ডিনেটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ২০ অক্টোবরের মধ্যে ই-মেইলে বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লি. (আরটিভি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
১. পদের নাম: নিউজ রুম এডিটর
বিভাগ: ন্যাশনাল ডেস্ক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষজ্ঞ হতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী।
ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ২ বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় ৩ বছর
২. পদের নাম: নিউজ রুম এডিটর
বিভাগ: টিকার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার,
অন্যান্য যোগ্যতা
প্রমিত বাংলা বানান রীতি ও শব্দ চয়নে বিস্তৃত জ্ঞান থাকতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: ইলেকট্রনিক মিডিয়ায় ২ বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় ৩ বছর
৩. পদের নাম: প্রযোজনা নির্বাহী
বিভাগ: প্রোডাকশন এক্সিকিউটি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুন: ৩ পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক যুগান্তর
টকশো, ডকুমেন্টরি, ডিজিটাল কনটেন্টসহ কারেন্ট অ্যাফেয়ার্স সংশ্লিষ্ট অনুষ্ঠান নির্মাণে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী।
অভিজ্ঞতা: ইলেকট্রনিক মিডিয়ায় প্রযোজনা নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
৪. পদের নাম: নিউজ কো-অর্ডিনেটর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অন্যান্য যোগ্যতা
নিউজ ডেস্কের বিভিন্ন বিভাগের (রিপোর্টিং, এডিটিং, প্রোডাকশন) কাজের গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
রাজধানীর বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: সারাদেশে জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ দেবে আরটিএনএন
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ডাকযোগে/ই-মেইল
ডাক ঠিকানা: আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় আবেদনপত্রে ও খামের ওপর অথবা ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ অক্টোবর ২০২৬
এএ




