রিয়াল টাইম নিউজ নেটওয়ার্ক (আরটিএনএন) সারাদেশে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রতিনিধি পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: রিয়াল টাইম নিউজ নেটওয়ার্ক (আরটিএনএন)
পদসংখ্যা: নির্ধারিত নয়
১. পদের নাম: জেলা প্রতিনিধি
দায়িত্বসমূহ
নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও প্রেরণ করতে হবে।
স্থানীয় প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরি, ছবি ও ভিডিওসহ মাল্টিমিডিয়া কনটেন্ট সরবরাহ করতে হবে।
আবেদনের যোগ্যতা
স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্যসূত্র তৈরির সক্ষমতা, বাংলা ভাষায় লেখার দক্ষতা।
স্মার্টফোনে ঘটনার ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: বার্তা ও অনলাইন বিভাগে ৫ সাংবাদিক নিয়োগ দেবে আমার দেশ
অভিজ্ঞতা: সাংবাদিকতা বা গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার,
২. পদের নাম: উপজেলা প্রতিনিধি
দায়িত্বসমূহ
স্থানীয় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে হবে।
স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং ছবি ও ভিডিওসহ সংবাদ সরবরাহ করতে হবে।
আবেদনের যোগ্যতা
জন্য সংশ্লিষ্ট উপজেলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
স্থানীয় পর্যায়ে যোগাযোগের দক্ষতা।
বাংলা ভাষায় সংবাদ লেখার যোগ্যতা এবং অনলাইনে সংবাদ পাঠানোর সক্ষমতা।
অভিজ্ঞতা: সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার, নতুনদেরও সুযোগ রয়েছে
৩. পদের নাম: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি
দায়িত্বসমূহ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করে তা সরবরাহ করতে হবে।
আরও পড়ুন: ৩ পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক যুগান্তর
ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠান, আন্দোলন, অর্জন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি।
ছবি, ভিডিও ও সাক্ষাৎকারসহ মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং তথ্য যাচাই করতে হবে।
আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা হতে হবে।
সংবাদ লেখা, তথ্য সংগ্রহ, স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: দৈনিক বণিক বার্তায় ডেপুটি ম্যানেজার পদে চাকরি
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
যোগাযোগের ঠিকানা: ২৮/২, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬
নির্দেশনা
সিভি নিজ জেলার বা উপজেলার নাম কিংবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিচয়, মোবাইল নম্বর এবং পূর্বে প্রকাশিত সংবাদ বা কাজের নমুনার লিংক ই-মেইলে পাঠাতে হবে।
এএ




