হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও রেস্তোরাঁ সার্ভিসেস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর হলেও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। আগ্রহীরা ২৪ অক্টোবরের মধ্যে সরাসরি/ডাকযো/ই-মেইল আবেদন করতে পারবেন। নির্বাচিতদের আকর্ষণীয় বেতন প্যাকেজসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা
বিভাগ: রেস্তোরাঁ সার্ভিসেস
পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
রেস্তোরাঁ আউটলেটগুলোর দৈনন্দিন কার্যক্রম তদারকি করা এবং নির্বিঘ্ন ও দক্ষ সেবা প্রদান নিশ্চিত করা।
হোটেলের নীতি ও আন্তর্জাতিক আতিথেয়তা মানদণ্ড অনুসারে অতিথি সন্তুষ্টি, সেবার মান, স্বাস্থ্যবিধি এবং খাদ্য সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখা।
রেস্তোরাঁ টিমকে নেতৃত্ব দেওয়া, তদারকি করা, অনুপ্রাণিত করা এবং দক্ষ করে তোলা।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং অতিথি সেবা, খাদ্য ও পানীয় পরিবেশনা এবং পরিচালনা করা।
আর্থিক লক্ষ্য অর্জনের জন্য রেস্তোরাঁর কার্যক্ষমতা, রাজস্ব, পরিচালনা খরচ এবং বিভাগীয় বাজেট পর্যবেক্ষণ করা।
অতিথিদের মতামত, অভিযোগ এবং বিশেষ অনুরোধ পেশাদারত্বের সাথে বিবেচনা করা এবং সময়মত সমাধান নিশ্চিত করা।
আরও পড়ুন: এইচএসসি পাসে ১৮০ ফ্রেশারকে চাকরি দেবে আড়ং
নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে কিচেন, স্টিওয়ার্ডিং, পারচেজিং এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।
ডিউটি রোস্টার তৈরি করা, জনবল বণ্টন পরিচালনা করা এবং পর্যাপ্ত কর্মী উপস্থিতি নিশ্চিত করা।
টিমের দক্ষতা বাড়াতে নিয়মিত ব্রিফিং, প্রশিক্ষণ সেশন এবং কাজের পারফরম্যান্স মূল্যায়ন করা।
হোটেলের নীতি, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা প্রয়োজনীয়তা এবং প্রযোজ্য খাদ্য সুরক্ষা বিধিমালা মেনে চলা নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, আতিথেয়তা (হসপিটালিটি) বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ে প্রাসঙ্গিক পেশাদার প্রশিক্ষণ বা সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যান্য যোগ্যতা
সুদর্শ ব্যক্তিত্ব, মার্জিত, সৌজন্যমূলক আচরণ, চমৎকার আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরির দক্ষতা থাকতে হবে।
একটি বড় ও বহুমুখী টিম স্বাধীনভাবে পরিচালনায় আত্মবিশ্বাসী।
ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষ।
অন্যান্য ভাষায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
মাইক্রোসফট অফিস এবং প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষ।
ইতিবাচক কাজের মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুন: ১৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন
জরুরি পরিস্থিতিতে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর, এর মধ্যে শীর্ষস্থানীয় ৪ বা ৫ তারকা হোটেলে এফঅ্যান্ডবি আউটলেট/সার্ভিস ম্যানেজার হিসেবে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রবাসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর, যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আকর্ষণীয়
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ডাকযোগ/সরাসরি/ই-মেইল
সরাসরি/ডাকযোগ ঠিকানা: পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ১০৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫।
ই-মেইল ঠিকানা: [[email protected]]
শুধু বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদনের সময়সীমা: ২৪ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




