রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

১৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

১৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন
আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। এই পদে এইচএসসি পাস পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের সিভির সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত স্থানে গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে। ভেরিফিকেশনের জন্য সকল ডকুমেন্টসের মূলকপি সঙ্গে রাখতে বলা হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

পদসংখ্যা: ১৫০

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

দায়িত্বসমূহ

রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।

কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।

বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।

নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮-৩৫ বছর

আরও পড়ুন: এইচএসসি পাসে ১৮০ ফ্রেশারকে চাকরি দেবে আড়ং

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন: ১১,০০০-২২,০০০ টাকা

অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর