ব্র্যাক তাদের রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি বিভাগে ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি
পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
আরও পড়ুন: চাকরি দেবে আড়ং, আবেদন করতে পারবেন যারা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
কর্মস্থল: কক্সবাজার (কক্সবাজার সদর)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




