শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আকর্ষণীয় বেতনে আইসিডিডিআরবিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

শেয়ার করুন:

আকর্ষণীয় বেতনে আইসিডিডিআরবিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা
আইসিডিডিআরবি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি রেডিওলজিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আইসিডিডিআরবি 

পদের নাম: রেডিওলজিস্ট

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১১ মাস, চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

বেতন: ২,৩৪,৫৪৮ টাকা

আরও পড়ুন: ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাও

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৩ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের সময়সীমা: ১৯ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর