ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশ্বের যেকোনো স্থান থেকে ৩ মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে। নির্বাচিতদের ইন্টার্নশিপ চলাকালীন ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সদ্য স্নাতক শিক্ষার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)
পদের নাম: ইন্টার্ন
ইন্টার্নশিপের নাম: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সদ্য স্নাতক শিক্ষার্থী
অন্যান্য যোগ্যতা
গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে।
ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
স্বাধীনভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা।
ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
আরও পড়ুন: ২ বিভাগে রিপোর্টার নিয়োগ দেবে টাইমস টুডে
আবেদনযোগ্য দেশ: বিশ্বের যেকোনো দেশ
ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা
ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই ও ইনোভেশন –সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
আন্তর্জাতিক নেটওয়ার্ক ও দক্ষতা বৃদ্ধি।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদন ফরম, কাভার লেটার, সিভি
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




