বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আড়ংয়ে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

আড়ংয়ে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আড়ংয় তাদের ট্রিমস, প্রকিউরমেন্ট বিভাগে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীর অবশ্যই প্রকিউরমেন্ট বা ট্রিমস পণ্য সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং

বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট

পদের নাম: অফিসার

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট/টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর

দায়িত্বসমূহ

বিভিন্ন ট্রিমস পণ্য যেমন লেবেল, হ্যাংট্যাগ, জিপার, বোতাম, সেলাই সুতা, ইলাস্টিক, রিবন ও প্যাকেজিং সামগ্রী সংগ্রহ ও ক্রয় প্রক্রিয়ায় কাজ করতে হবে।

সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছ থেকে পণ্যের চাহিদা ও সময়সীমা সংগ্রহ করতে হবে। 

পারচেজ রিকুইজিশন ও পারচেজ অর্ডার প্রস্তুত, সরবরাহকারীদের কাছ থেকে কোটেশন সংগ্রহ।

আরও পড়ুন: যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেই আবেদন

দর-কষাকষি ও অর্ডার নিশ্চিত করা এবং সরবরাহকারীদের কার্যক্রম ও পণ্য সরবরাহ পর্যবেক্ষণ।

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদন  যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৯ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর