যমুনা গ্রুপ তাদের অডিট বিভোগে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এমবিএস অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৪০ বছর। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
বিভাগের নাম: অডিট
পদের নাম: জেনারেল ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
বার্ষিক অভ্যন্তরীণ নিরীক্ষা পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা।
বিভিন্ন বিভাগ ও প্রকল্পে আর্থিক, অপারেশনাল, কমপ্লায়েন্স এবং বিশেষ নিরীক্ষা পরিচালনা করা।
আর্থিক অনিয়ম, জালিয়াতির ঝুঁকি এবং নিয়ন্ত্রণের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সংশোধনের উপায় সুপারিশ করা।
নিরীক্ষার ফলাফল এবং সংশোধনমূলক পদক্ষেপের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারকি করা।
প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া মূল্যায়ন ও উন্নত করা।
ব্যবস্থাপনা কর্তৃক প্রয়োজনীয় বলে বিবেচিত অন্য যেকোনো কার্যক্রম পরিচালনা করা।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএস অথবা এমবিএ
অভিজ্ঞতা: ১৭ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বনিম্ন ৪০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়ামে ৬ পদে ১৫ জনের চাকরি
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




