এনপিবি নিউজ তাদের মাল্টিমিডিয়া বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল ডেস্ক এবং ইন্টারন্যাশনাল ডেস্কে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এনপিবি নিউজ
বিভাগ: মাল্টিমিডিয়া

১. পদের নাম: ন্যাশনাল ডেস্ক
পদসংখ্যা: ২
২. পদের নাম: ইন্টারন্যাশনাল ডেস্ক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: সারাদেশে মোজো সাংবাদিক নিয়োগ দেবে সময় টিভি
বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: সরাসরি/ডাক/ই-মেইল
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সরাসরি/ডাক: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, এনপিবি নিউজ, বেঙ্গল সেন্টার, ২৮ তোপখানা রোড, ঢাকা- ১০০০।
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় খামের উপরে এবং ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সিভির সঙ্গে কাজের পোর্টফোলিও লিংকও শেয়ার করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬
এএ





