মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

সারাদেশে মোজো সাংবাদিক নিয়োগ দেবে সময় টিভি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

সারাদেশে মোজো সাংবাদিক নিয়োগ দেবে সময় টিভি
সময় টিভি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সারাদেশে মোবাইল জার্নালিস্ট (মোজো) পদে নিয়োগ দেবে সময় টিভি। প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে সাংবাদিকতায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এই পদে ৪০ বছর বয়সী সাংবাদিকরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সময় টিভি 

বিভাগ: নিউজ

SOMOY_TV

পদের নাম: মোবাইল জার্নালিস্ট (মোজো)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ফ্রেশারদের সুযোগ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [email protected]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: উল্লেখ নেই

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর