বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডিরেক্টর-ফিন্যান্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এম.কম অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদের ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: ডিরেক্টর-ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
বার্ষিক আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং ক্যাশ-ফ্লো ব্যবস্থাপনা পরিচালনা করা।
সাংগঠনিক, কর্মসূচি ও প্রকল্পের বাজেট, ব্যয় এবং তহবিল ব্যবহার মনিটরিং করা।
আর্থিক নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা জোরদার করা।
স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং অন্যান্য সাংগঠনিক সম্পদের আর্থিক তদারকি করা।
ইউনিট, কর্মসূচি এবং ফিন্যান্স কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা সক্ষমতা জোরদার করা।
জরুরি অবস্থা এবং বড় ধরনের দুর্যোগ অপারেশন চলাকালে আর্থিক ব্যবস্থাপনা সহায়তা প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা: এম.কম অথবা এমবিএ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
আর্থিক বিশ্লেষণ, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের দক্ষ হতে হবে।
নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, মেন্টরিং এবং কোচিংয়ে চমৎকার দক্ষতা থাকবে।
কম্পিউটারাইজড অ্যাকাউন্টটিং এবং আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান।
ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা।
সাংগঠনিক এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনার দক্ষতা।
সততা, জবাবদিহিতা, গোপনীয়তা এবং পেশাদার নৈতিকতা মেনে কাজ করার যোগ্যতা।
চাপের মুখে এবং জরুরি অপারেশন চলাকালে কার্যকরভাবে কাজ করার ক্ষমতা।
অভিজ্ঞতা: ১৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, ফ্রেশারদের সুযোগ
বয়সসীমা: ৫০-৫৯
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
আবেদন শুরু: ২৭ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: অনলাইনে
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




