শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, ফ্রেশারদের সুযোগ
ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএমই  বিভাগে রিলেশনশিপ অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যাংকিং, এফএমসিজি, মাইক্রোফাইন্যান্স, বিমা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে সেলস-সংক্রান্ত পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদে অভিজ্ঞদের পাশাপাশি ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আজহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফাইন্যান্স পিএলসি

বিভাগ: এসএমই 

পদের নাম: রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসসমূহ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের সুযোগ খুঁজে বের করতে হবে। 

আইডিএলসির আর্থিক পণ্য ও সেবা সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, সেলস কল ও ভিজিটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। 

গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত সম্পর্ক তৈরি ও বজায় রাখতে হবে। 

মাসিক ঋণ পণ্য বিক্রয় ও গ্রাহকের কাছ থেকে সময়মতো ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

ব্যাংকিং, এফএমসিজি, মাইক্রোফাইন্যান্স, বিমা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে সেলস-সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এনবিএফআই বা ব্যাংকিং খাতের মানদণ্ড, পণ্য ও সেবা সম্পর্কে ধারণা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা:  এই পদে অভিজ্ঞ ও ফ্রেশ গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, লাগবে স্নাতক

বেতন: ২৮,০০০-৮০,০০০ টাকা 

অন্যান্য সুবিধা: আকর্ষণীয় সেলস ইনসেনটিভ/কমিশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যবিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর