ব্র্যাক ইউনিভার্সিটি তাদের সাভার ক্যাম্পাসে মেকানিক্যাল অ্যান্ড সিভিল-মেইনটেন্যান্স অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই মেকানিক্যাল/সিভিল মেইনটেন্যান্স বা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
বিভাগ: মেকানিক্যাল অ্যান্ড সিভিল-মেইনটেন্যান্স অ্যান্ড ফ্যাসিলিটিস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
দায়িত্বসমূহ
মেকানিক্যাল, সিভিল ও ফ্যাসিলিটি মেইনটেন্যান্সের মূল্যায়ন
সমস্যা সমাধান ও কারিগরি সহায়তা প্রদান
সব ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিকল্পনা ও তত্ত্বাবধান
ভবন কাঠামো, ছাদ, দেয়াল এবং পেইন্টিংয়ের সিভিল মেইনটেন্যান্স তত্ত্বাবধান
ডরমিটরি, একাডেমিক ভবন ও ক্যাম্পাসে নিয়মিত প্রতিরোধমূলক এবং ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি। এম.ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: মেকানিক্যাল/সিভিল মেইনটেন্যান্স বা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ব্র্যাকে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বিমা সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: সাভার ক্যাম্পাস, ব্র্যাক ইউনিভার্সিটি
আবেদনের সময়সীমা: ১৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে ও বিস্তাতি বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




