বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ফ্রেশারদের চাকরি দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ১৮,০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ফ্রেশারদের চাকরি দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ১৮,০০০
আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আস-সুন্নাহ ফাউন্ডেশনে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সদ্য স্নাতক পাস হতে হবে। এই পদে উদ্দেশ্যমূলক ক্যারিয়ার গড়তে চান এমন তরুণ ও উদ্যমী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। নির্বাচিতরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নত এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভূমিকা পালনের সুযোগ পাবেন।  আগ্রহীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

শিক্ষাগত যোগ্যতা:  সদ্য স্নাতক পাস

অভিজ্ঞতা: ফ্রেশার

বেতন: ১৮,০০০ টাকা

অন্যান্য সুবিধা

বার্ষিক বেতন পর্যালোচনা, উৎসব ভাতা ২টি, সম্পূর্ণ ভর্তুকিযুক্ত দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

একাধিক বিভাগে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন।

বাস্তব উন্নয়ন, মানবিক সহায়তা ও ব্যবস্থাপনা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।

অভিজ্ঞ মেন্টর ও পেশাদারদের কাছ থেকে সরাসরি শিখতে পারবেন।

নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনে দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবেন।

মানবতার সেবা ও স্বাধীন পরিবেশে কাজের সুযোগ।

আরও পড়ুন: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ, মাসে ভাতা ১০,০০০

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: নির্দিষ্ট নয়

গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদনের ফরমটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।

কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ রাখে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর