বিকাশ লিমিটেড অ্যাসিস্ট্যান্ট লিড অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিভাগে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড অ্যানালিস্ট
বিভাগ: বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিভাগে বিএসসি
অন্যান্য যোগ্যতা
পরিসংখ্যান ও পরিসংখ্যানগত মডেল সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
NoSQL ডেটাবেস এবং বিগ ডেটা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪-৭ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: স্নাতক পাসেই ব্র্যাক ব্যাংকে চাকরি
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




