শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

সরকারি খরচে ৮০ জনকে ড্রাইভিং শেখাবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

সরকারি খরচে ৮০ জনকে ড্রাইভিং শেখাবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি 2026

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা সম্পূর্ণ সরকারি খরচে ড্রাইভিং শেখাবে। প্রতিষ্ঠানটি তাদের  ‘ড্রাইভিং উইথ অটোমেকানিক্স’ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে এই প্রকল্প। ৩ মাস মেয়াদি এই প্রশিক্ষণে নারী-পুরুষ উভয় ভর্তি হতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

প্রশিক্ষণের নাম: ড্রাইভিং উইথ অটোমেকানিক্স

driving_

আসনসংখ্যা: ৮০, প্রতি শিফটে ৪০ জন

কোর্সের মেয়াদ: ৩ মাস ( অক্টোবর-ডিসেম্বর ২০২৬) 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে জেএসসি/৮ম শ্রেণী পাশ

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভাল হতে হবে।

আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে।

কালার ব্লাইন্ড ও ড্রাইভিং লাইসেন্সধারীদের আবেদন করার প্রয়োজন নেই।

সুবিধা: প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক ডিসিটিভি পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সরকারি খরচে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: ফ্রিতে ৮টি প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে সিসিপ-বাক্কো

বয়স: ২১-৪৫ বছর, ১ অক্টোবর ২০২৬ তারিখে

ভর্তি পরীক্ষা

লিখিত পরীক্ষা: ২২ সেপ্টেম্বর ২০২৬

মৌখিক পরীক্ষা: ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফলাফল: ২৪ সেপ্টেম্বর ২০২৬ 

আরও পড়ুন: টাঙ্গাইলে জব ফেয়ারের আয়োজন, অংশ নিতে পারবেন সুবিধাবঞ্চিতরাও

ক্লাস শুরু: ১ অক্টোবর ২০২৬

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২টা

যোগাযোগের ঠিকানা: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল মোড়, দারুস সালাম, মিরপুর রোড,  ঢাকা-১২১৬।

নির্দেশনা: নির্বাচিত প্রার্থীদের রঙিন পাসপোর্ট সাইজ ছবি ২ কপি, জাতীয় পরিচয়পত্র ১ কপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি ১ কপি এবং বিএমইটি রেজিস্ট্রেশনের ফটোকপি ১ কপি জমা দিতে হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর