বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় জব ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এই অনুষ্ঠিত হবে। মেলায় অংশ নেবে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউজগুলো।
এই মেলায় তাৎক্ষণিক ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। তাই চাকরিপ্রত্যাশীদের মেলায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে যাওয়া প্রার্থীরাও এই জব ফেয়ারে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের সুযোগ পাবেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও।
অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা
প্রার্থীকে অবশ্যই টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
NID কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্ট সাইজ ছবি ও আপডেটেড সিভি সঙ্গে আনতে হবে।
সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের অন্যান্য শর্তাবলী মেনে নিয়োগ হবে।
আরও পড়ুন: ফ্রিতে ৮টি প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে সিসিপ-বাক্কো
মেলায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
অনুষ্ঠানের সময়সূচি: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা -বিকাল ৪টা
সতর্কতা
মেলায় চাকরির জন্য যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এএ




