জাগো ফাউন্ডেশন স্কুল অনলাইনভিত্তিক শিক্ষাদানের জন্য শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে ক্লাস নিতে পারবেন। ফুল টাইম ও পার্ট টাইম ভিত্তিতে কাজ করার সুযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্তদের ১৫ থেকে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: জাগো ফাউন্ডেশন স্কুল (ইংরেজি ভার্সন)
পদের নাম: শিক্ষক
বিষয়: গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম/পার্ট টাইম
বেতন
ফুল টাইম: ১৮,০০০ টাকা (৯ ঘণ্টা/৫ দিন)
পার্ট টাইম: ১৩,০০০ টাকা (৬ ঘণ্টা/৫ দিন)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
আরও পড়ুন: ‘কাজ নেই সম্মানী নেই’ ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, বয়সসীমা ৬২
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা
আবেদন যেভাবে: অনলাইন
যোগাযোগের ঠিকানা
অফিস: হাউজ নং ৯, রোড ১/বি, বনানী, ঢাকা।
ফোন নম্বর: ০১৭৫-৫৬৯২২১২
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।




