ডেল্টা লেন্স রিসার্চ অ্যান্ড কনটেন্ট ইন্টার্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের মাসে ১০,০০০ টাকা ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লেন্স
বিভাগ: কনটেন্ট
পদের নাম: রিসার্চ অ্যান্ড কনটেন্ট ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
স্থানীয় এবং বৈশ্বিক খবরের বর্তমান উন্নয়ন সম্পর্কে আপডেট থাকা।
আরও পড়ুন: স্নাতক পাসেই আন্তর্জাতিক সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১৮০০০
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবণতা পর্যবেক্ষণ ও অনুধাবন করা।
বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই যোগাযোগ দক্ষতা।
দায়িত্বসমূহ
নির্ধারিত বিষয়গুলোর ওপর মাধ্যমিক গবেষণা পরিচালনা করা।
ব্লগ নিবন্ধ লেখা এবং প্রকাশ করা।
আরও পড়ুন: ৩ কোর্সে নারীদের ফ্রি প্রশিক্ষণ, রয়েছে ভাতাও
গবেষণাভিত্তিক গল্প বলার ক্ষেত্রে কনটেন্ট টিমকে সহায়তা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
ভাতা: ১০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: বিনামূল্যে দুপুরের খাবার, আনলিমিটেড চা এবং কফি, সহযোগিতাপূর্ণ কাজের পরিবেশ এবং কর্মক্ষমতার ভিত্তিতে স্থায়ী চাকরির সুযোগ।
কর্মস্থল: মিরপুর ডিওএইচএস, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২১ আগস্ট ২০২৬
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




