আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) বাংলাদেশিদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। প্রার্থীকে অবশ্যই বিজনেস প্রশাসনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের মাসে ১৮,০০০ টাকা ভাতা এবং ৬০০ টাকা মোবাইল বিল দেওয়া হবে। কর্মস্থল কক্সবাজার। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)
বিভাগ: ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
পদের নাম: ফাইন্যান্স ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস প্রশাসন (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট অগ্রাধিকারযোগ্য) বিষয়ে কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা
ক্যারিয়ার গঠনে দৃঢ় হতে হবে।
আইসিটি ভালো দক্ষতা, মাইক্রোসফট অফিস প্যাকেজ এবং ই-মেইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বৈচিত্র্যময় দলের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
আরও পড়ুন: ৯ বিভাগে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ব্র্যাক, মাসে ভাতা ৮০০০
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল (বলা, পড়া ও লেখা) হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
দায়িত্বসমূহ
আর্থিক নথিপত্র গুছিয়ে রাখা এবং যথাযথ ফাইলিং নিশ্চিত করা।
আইএফআরসি শেয়ারপয়েন্ট সিস্টেমে নথিপত্র স্ক্যান ও আর্কাইভ করা।
চেক ইস্যু এবং ব্যাংক পেমেন্ট প্রক্রিয়াকরণে সহায়তা করা।
আরও পড়ুন: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ, মাসে ভাতা ১০,০০০
ইআরপি বা ফাইন্যান্সিয়াল সিস্টেমে ইনভয়েস ও জার্নাল এন্ট্রি তৈরিতে সহায়তা করা।
লাইন ম্যানেজার কর্তৃক অর্পিত অন্যান্য অতিরিক্ত দায়িত্ব পালন করা
চাকরির ধরন: ইন্টার্নশিপ, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩ মাস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ, তবে যোগ্য নারীদের আবেদনে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
বেতন: ১৮,০০০ টাকা, দাপ্তরিক কাজের জন্য মোবাইল বিল ৬০০ টাকা।
কর্মস্থল: কক্সবাজার
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: ([email protected] )
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০২৬, বিকাল ৫টা
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




