চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪ পদে চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে এমবিবিএস ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে চিকিৎসক হিসেবে কমপক্ষে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদ্যমান হাসপাতালকে ১৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
১. পদের নাম: সিনিয়র কনসালটেন্ট
বিভাগ: সার্জারি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমএস/এমএসিপিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
২. পদের নাম: সিনিয়র কনসালটেন্ট
বিভাগ: গাইনি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এফসিপিএস/এমএস/ডিজিও/এমএসিপিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
৩. পদের নাম: সিনিয়র কনসালটেন্ট
বিভাগ: কার্ডিওলজি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এমডি/ডি-কার্ড বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
৪. পদের নাম: সিনিয়র কনসালটেন্ট
বিভাগ: মেডিসিন
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন বিভাগে চাকরি দেবে
এফসিপিএস/এমডি/এমএসিপিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন: সরকারি, অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৪৫ বছর (১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
গ্রেড: ৬
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: চট্টগ্রাম
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




