রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন বিভাগে চাকরি দেবে

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:২১ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন বিভাগে চাকরি দেবে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে। তবে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশবিদ্যা, লোকপ্রশাসন, ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বিভাগ: বিভিন্ন বিভাগ

পদের নাম: অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সম্মান ডিগ্রি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশবিদ্যা, লোকপ্রশাসন, ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বহুসাংস্কৃতিক পরিবেশ এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ বছর

দায়িত্বসমূহ

বিভাগের কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয়, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।

আরও পড়ুন: ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ

দুর্যোগ মোকাবিলা, জরুরি কার্যক্রম, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে কাজ করা।

বিভিন্ন বিভাগ, মাঠ কার্যালয়, শাখা, স্বেচ্ছাসেবক, অংশীদার ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৬ বছর

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৪টা

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর