নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) তাদের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফায়ার সেফটি অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের জন্য থাকছে আকর্ষণীন বেতনসহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ট্রান্সপোর্ট, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুবিধা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নর্থ সাউথ ইউনিভার্সিটি
বিভাগ: অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স
পদের নাম: ফায়ার সেফটি অফিসার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম মাস্টার্স বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ৬ মাসের প্রশিক্ষণ থাকতে হবে।
জাতীয় ফায়ার সেফটি প্রবিধান ও গাইডলাইন সম্পর্কে ধারণা এবং ফায়ার সেফটি ট্রেনিং আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে।
মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষ, সুপারভাইজরি অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞত: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ ফায়ার অ্যান্ড সেফটি খাতে মোট ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।
দায়িত্বসমূহ
ফায়ার এক্সটিংগুইশার, ইমার্জেন্সি লাইটিং, ফায়ার অ্যালার্ম এবং হাইড্র্যান্ট সিস্টেম নিয়মিত পরিদর্শন করে সম্পূর্ণ কার্যক্ষম রাখা।
আরও পড়ুন: বিএসসি পাসেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি
নিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করে নিয়মিত সেফটি অ্যাওয়ারনেস ট্রেনিং ও ড্রিল পরিচালনা করা।
ফায়ার ড্রিল, ফলস অ্যালার্ম, ইনসিডেন্ট ইনভেস্টিগেশন এবং মেইনটেন্যান্স লগ সঠিকভাবে সংরক্ষণ করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ট্রান্সপোর্ট, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুবিধা
কর্মস্থল: বসুন্ধরা, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৫ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ২৭ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




