সময়ের কণ্ঠস্বর সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাব-এডিটর পদে ৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সময়ের কণ্ঠস্বর
পদের নাম: সাব-এডিটর

পদসংখ্যা: ৪
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
অনলাইন সাংবাদিকতা, সংবাদ লেখা বা বিশ্লেষণ এবং সম্পাদনায় পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
দায়িত্বসমূহ
সংবাদ সম্পাদনা, অনুবাদ ও রিরাইট করে সেটি প্রকাশযোগ্য করা।
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে যুগান্তর, লাগবে যেসব যোগ্যতা
অনলাইন পোর্টালের জন্য সৃজনশীলভাবে সংবাদ তৈরি ও সাজানো।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: ([email protected])
আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট ২০২৬
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
এএ




