শক্তি ফাউন্ডেশন সিকিউরিটি গার্ড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণি পাস পুরুষরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এনজিও খাতে অভিজ্ঞ এবং সিকিউরিটি ও সিকিউরিটি ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন
বিভাগ: সিকিউরিটি
পদের নাম: সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ৩
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণি পাস
অন্যান্য যোগ্যতা
এনজিও খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সিকিউরিটি ও সিকিউরিটি ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ২-৪ বছর
দায়িত্বসমূহ
প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা।
আরও পড়ুন: সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার
মালামাল প্রতিষ্ঠানে আনা-নেওয়া সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করা।
অপরিচিত কাউকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেওয়া এবং অতিথিদের রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করা।
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২০-৪৫ বছর
বেতন: ১৩,৫০০-১৭,৫০০ টাকা
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, আংশিক ভর্তুকিযুক্ত লাঞ্চ সুবিধা, বছরে তিনটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনা
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




