বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

এসিআই পিএলসিতে চাকরি, লাগবে স্নাতক

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

এসিআই পিএলসিতে চাকরি, লাগবে স্নাতক
এসিআই পিএলসিতে চাকরি, লাগবে স্নাতক

এসিআই পিএলসি তাদের এনআরবি বিজনেস বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজনেস ডেভেলপমেন্ট লিড পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ইকোনমিকস, ব্যাংকিং, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি

বিভাগ: এনআরবি বিজনেস

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট লিড

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ইকোনমিকস, ব্যাংকিং, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস বা সমমানের বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

গ্লোবাল রেমিট্যান্স এবং ক্রস-বর্ডার পেমেন্ট ইকোসিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

ইনওয়ার্ড রেমিট্যান্স, আন্তর্জাতিক মানি ট্রান্সফার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ক্রস-বর্ডার পেমেন্টস বা ডিজিটাল পেমেন্ট সলিউশন পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।

ব্যাংক, মানি ট্রান্সফার অপারেটর, ফিনটেক কোম্পানি, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে অংশীদারিত্ব গড়ায় অভিজ্ঞ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

দায়িত্বসমূহ

অপারেশনাল এফিশিয়েন্সি, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং অনুমোদিত এসওপি মেনে এণ্ড-টু-এণ্ড ইনওয়ার্ড মোবাইল রেমিট্যান্স বিজনেস পরিচালনা করা।

আরও পড়ুন: সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার

স্থানীয় ব্যাংক, গ্লোবাল মানি ট্রান্সফার অপারেটর, ফিনটেক কোম্পানি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ ডেভেলপ ও ম্যানেজ করা।

লেনদেন বৃদ্ধি, রাজস্ব এবং মার্কেট শেয়ার বাড়ানোর জন্য নতুন রেমিট্যান্স করিডোর, কৌশলগত অংশীদার এবং বাজারের সুযোগ চিহ্নিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর